আমতলীতে সমুদ্রে ৫৮ দিন সামুদ্রিক মাছ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরন করা হয়েছে রবিবার ১৭ মে বেলা ১১ টায় আমতলীর খুড়িয়াখেয়াঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ শত ৪০ জন জেলেকে জেলে প্রতি ৭৭.৩০কেজি খাদ্য সহায়তার চাল বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল হক কাওসার।
এসময় উপস্থিত ছিলেন,আমতলীর সদর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন,প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ খান তাপস, ইউপি সদস্য মো. জসিম মালাকার, ও মো.হাবিবুর রহমান, মৎস্য অফিসের প্রতিনিধি মো. হিমেল প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল হক কাওসার বলেন, আমতলী সদর ইউনিয়নের সরকার ঘোষিত ৫৮ দিন সামুদ্রিক মাছ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তার ৭৭.৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
আমতলীতে সমুদ্রে ৫৮দিন সামুদ্রিক মাছ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীতে সমুদ্রে ৫৮দিন সামুদ্রিক মাছ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরন।..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি