জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ | আই নিউজ বিডি

বরগুনা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

রিপোর্টঃ বরগুনা এইচডি নিউজ 'জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় জনসাধারণের কাছে তুলে ধরা এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়..
Eidok-এ শেয়ার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।

বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী এবং এটি প্রতারণামূলক। লিফলেটে আরও বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোলাম রাসেল খোকন ও আমিনুল ইসলাম নাবিল, সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন, সহ-সাধারণ সম্পাদক ইমরান মৃধা, সহ-সম্পাদক আল আমীন,সহ যোগাযোগ সম্পাদক ওমর ফারুক সারজিল,কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক বলেন, “জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতেই এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Tin tức quận সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 9 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Tin tức quận আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Tin tức quận সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Tin tức quận চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Tin tức quận দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Tin tức quận গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views