জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ..

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ..
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ..
ছবি: সংগৃহীত
রিপোর্টঃ বরগুনা এইচডি নিউজ 'জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় জনসাধারণের কাছে তুলে ধরা এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়..

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।

বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী এবং এটি প্রতারণামূলক। লিফলেটে আরও বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোলাম রাসেল খোকন ও আমিনুল ইসলাম নাবিল, সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন, সহ-সাধারণ সম্পাদক ইমরান মৃধা, সহ-সম্পাদক আল আমীন,সহ যোগাযোগ সম্পাদক ওমর ফারুক সারজিল,কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক বলেন, “জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতেই এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator