পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ | আই নিউজ বিডি

পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ

ঝালকাঠির কাঠালিয়ার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের জোড়াপোল বাজারে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ধসে পড়েছে।..
Eidok-এ শেয়ার
পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস: কাঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ
ছবি: সংগৃহীত

মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাকের ভার সইতে না পেরে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ট্রাকটিসহ ব্রিজের মাঝের অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। এই দুর্ঘটনার পর থেকে ওই রুটের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে দুই পাড়ের হাজার হাজার এলাকাবাসী ও পথচারী চরম দুর্ভোগে পড়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পাথর নিয়ে ট্রাকটি বেইলি ব্রিজে উঠলে মাঝ বরাবর অংশটি ভেঙে সরাসরি খালে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই কাঠালিয়া, বান্ধাঘাটা ও কৈখালী অঞ্চলের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত 'জোড়াপোল বাজার' সংলগ্ন কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পাথর বোঝাই একটি ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় বিকট শব্দে এটি ভেঙে পড়ে।


এই সড়কটি ওই অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার রোগীরা পড়েছেন চরম বিপাকে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত লোড নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত সময়ের মধ্যে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং ব্রিজটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

​যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views