সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড
সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড

সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান: ৩ জুয়াড়িকে কারাদণ্ড

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জুয়া খেলার অপরাধে তিন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় সোহেল ট্রাক/ট্রান্সপোর্ট ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের একজনের কাছে কয়েকটি স্বর্ণালংকার পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, অলংকারগুলো তার মেয়ের। তবে সেগুলো জব্দ না করে ব্যক্তির কাছেই রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জুয়া সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আজম (পিতা: মৃত আবু তাহের), মো. কামাল (পিতা: মো. শাহ আলম) এবং মো. নাজিম উদ্দিন (পিতা: মৃত আবুল খায়ের)।

نظری یافت نشد


News Card Generator