বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি গঠন | আই নিউজ বিডি

বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি গঠন

সভাপতি আলী হোসেন, সম্পাদক নাজিম, কোষাধ্যক্ষ লিটন
Eidok-এ শেয়ার
বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ছাবির খাঁন, সিলেট :

ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন “বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্স”-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১১ মে ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাজিম আহমদ এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান লিটন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুহেল আহমদ (কছবা)। সহ-সভাপতি পদে রয়েছেন আলিম উদ্দিন হক (সুপাতলা), হোসেন আহমদ (দুবাগ), তারেক আহমদ, আফরাক হোসেন শাকিল ও আব্দুল হামিদ (মিলু)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ দেলোয়ার হোসেন ও শিব্বির আহমদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকারিয়া আহমদ, আফরাফ উদ্দিন ছোটন, বিপি রায়হান, আলী হোসেন (ছোটদেশ) ও সুমন আহমদ।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান লিটন এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন মাসুদ আহমদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাহরুল আলম, আবু তাহের (সাজু) ও শাহিন আহমদ (বাউরবাগ)।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা (সুলেমান) ও আবুল কাশেম। দপ্তর সম্পাদক হয়েছেন এমরান হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম সাজন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শামীম আহমদ এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু ধর।
এছাড়াও ক্রীড়া সম্পাদক হিসেবে জিয়া উদ্দিন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাইফ খান সুমন, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আকমল হোসেন এবং শ্রম-মানব কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুস সালাম দায়িত্ব পেয়েছেন।
শিক্ষা সম্পাদক হয়েছেন জুনেদ আহমদ, পর্যটন বিষয়ক সম্পাদক কামিল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম শফিক এবং শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল চৌধুরী।
সংগঠনের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সরওয়ার হোসেন টিপু, বাবুল হোসেন, সাগর দাস চৌধুরী, হেইছ ম্যান, ইকবাল হোসেন, সাহাব উদ্দিন, আলতাফ হোসেন, নিজাম উদ্দিন, আব্দুল হকিম ও অলিউর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অহিদ সরোয়ার সুমন, হাফিজ আহমদ, আব্দুল হাই, কে বি কাউসার, খালেদ আহমদ, শাহিন আহমদ, শরীফ উদ্দিন, সাবিদকুর রহমান, উজ্জল আহমদ রাজ, ইকবাল হোসেন, শাহজাহান আহমদ, কামরুল আলম অপু, শাহজাহান উদ্দিন, নিয়াজুল আহমদ, দিল সাদ আহমদ, আমির উদ্দিন ও সুমন আহমদ।
অন্যদিকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসেন আহমদ (কালাইউরা)। সদস্য সচিব হিসেবে রয়েছেন আনোয়ার আহমদ, সরওয়ার হোসেন, আলী শাহ ও আমিরুল ইসলাম (পূর্ব মুড়িয়া)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত বিয়ানীবাজারবাসীর ঐক্য, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রবাসী কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সংগঠনের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusivo ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 125 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusivo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 132 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusivo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusivo সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusivo অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusivo ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 102 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusivo ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views