ঝালকাঠির বিনাপানি-কচুয়া সড়ক এখন ‘মরণফাঁদ’: সংস্কারের অভাবে প্রতিনিয়ত… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির বিনাপানি-কচুয়া সড়ক এখন ‘মরণফাঁদ’: সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা

কাঠালিয়া উপজেলার বিনাপানি থেকে কচুয়া ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে স্থানীয়দের কাছে এক মরণফাঁদে পরিণত হয়েছে..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির বিনাপানি-কচুয়া সড়ক এখন ‘মরণফাঁদ’: সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

 

মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি। 

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানি থেকে কচুয়া ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে স্থানীয়দের কাছে এক মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

​
খালে বিলীন হচ্ছে সড়ক, বাড়ছে ঝুঁকি। 
​সরেজমিনে দেখা যায়, সড়কের ‘বালির মাঠ’ নামক স্থানে অর্ধেকের বেশি অংশ ভেঙে পার্শ্ববর্তী খালে বিলীন হয়ে গেছে। সরু হয়ে যাওয়া এই স্থানে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের জন্য হেঁটে চলাই এখন ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

​

​গত দুই দিন আগে বালির মাঠ এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে আবির (১১) নামে এক স্কুলছাত্র। সে বিনাপানি কে.বি.কে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং স্থানীয় নুর আলম মাঝির ছেলে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

 


​শুধু বালির মাঠ নয়, সড়কটির আরও বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে:

​সৈয়দপুর গুদিকাটা এলাকা: এখানে রাস্তার একটি বড় অংশ ধসে পড়েছে।

​লতাবুনিয়া স্কুল ও মাদ্রাসা এলাকা: এই জনাকীর্ণ এলাকার মধ্যবর্তী স্থানেও রাস্তা ভেঙে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে।

​

​দীর্ঘদিন রাস্তাটি বেহাল পড়ে থাকায় যানবাহন চালকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চালকদের সাথে কথা বলে জানা যায়, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

​

এলাকাবাসী ও যানবাহন চালকদের দাবি, অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা হোক অথবা নতুন করে সড়ক নির্মাণ করা হোক। অন্যথায় বড় ধরনের কোনো প্রাণহানির আশঙ্কা করছেন তারা। স্থানীয় ভুক্তভোগীরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views