দোয়ারাবাজারে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

দোয়ারাবাজারে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের  অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ  ও এফআইভিডিবি  এর আয়োজনে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম’-এর এক অবহিতকরণ সভা অনু..
Eidok-এ শেয়ার
দোয়ারাবাজারে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের  অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের  কান্ট্রি স্পন্সরশীপ ম্যানেজার জনাব নোভা শামস ও ফেইজ ইন ম্যানেজার জিয়াউর রহমান । সভায় সভাপতিত্ব করেন জনাব শিরিন আক্তার, পরিচালক- প্রাথমিক শিক্ষা প্রোগ্রাম ও ফোকাল পারসন প্ল্যান ইন্টারন্যাশনাল স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম। 

সভায় এফআইভিডিবি’র চলমান কার্যক্রম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রোগ্রামের  লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এবং অ্যাডমিন ও ফিন্যান্স অফিসার । এছাড়াও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং  সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিশেষ  অতিথির বক্তব্যে জনাব নোভা শামস বলেন এই কর্মসূচীর আওতায় শিশুদের বিকাশে শিশু শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা,  ও বাল্য বিবাহ রোধে কর্মসূচী গ্রহন করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, শিশু ও যুব উন্নয়নসহ স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত حصري ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 94 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার حصري এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 118 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার حصري এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ حصري সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 88 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন حصري অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 77 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন حصري ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 86 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু حصري ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 112 Views