স্যার বলে রেকর্ড গড়লেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্যার বলে রেকর্ড গড়লেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
স্যার বলে রেকর্ড গড়লেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক
স্যার বলে রেকর্ড গড়লেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি:

মাত্র এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ৪৯ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান।
সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ড এলাকায় আয়োজিত আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যিনি আনুষ্ঠানিকভাবে আধুনিক স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন।
লালমনিরহাট পৌরসভা শহরকে আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তরের লক্ষ্যে এই স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। রাজশাহীর আদলে ধাপে ধাপে জেলা শহরকে আরও দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
নতুন এই আলোকসজ্জা শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রাণমন্ত্রীর বিশেষ বরাদ্দে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেলস্টেশন থেকে সার্কিট হাউজ পর্যন্ত বিশেষ স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, পর্যায়ক্রমে এই প্রকল্প পুরো শহরে সম্প্রসারণ করা হবে।

לא נמצאו הערות


News Card Generator