কালুখালীর চরাঞ্চলে সুফলভোগীদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ

****
Auf Eidok teilen
কালুখালীর চরাঞ্চলে সুফলভোগীদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ
Foto: Archiv

নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের অতিদরিদ্র ও সুফলভোগী পরিবারের মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাণি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ দাস।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী শেখ সহিদ এবং তৈয়ব আলী খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কালুখালী উপজেলার মোট ১৫৪ জন সুফলভোগীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১০০ জন সুবিধাভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি এবং ৫৪ জন সুবিধাভোগীকে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andere ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andere বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 124 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 110 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 151 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 163 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 155 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 123 Views