খানসামায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

খানসামায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও পেশার মর্যাদা রক্ষার দাবিতে দিনাজপুরের খানসামায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
খানসামায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাকেরহাট শাপলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

সংগঠনটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করতে হবে। ছুটির দিনে বা অতিরিক্ত সময় কাজ করালে ওভারটাইম ভাতা প্রদান করতে হবে।


এছাড়াও চাকরির বয়সের সঙ্গে গ্র্যাচুয়িটির হার বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর টি.এ/ডি.এ বিল বৃদ্ধি, মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ এবং চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে মোটরসাইকেল, কার বা অন্যান্য যানবাহনের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হলে কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করতে হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 72 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 100 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Iba pa মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views