বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত..

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত..
বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়..

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সংঘের সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহ আলম, লুৎফুর রহমান খান, বাবুল আক্তার ও মোশারফ হোসেনসহ অন্য সদস্যরা বক্তব্য দেন।

সভা শেষে সংগঠনের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, প্রবীণ হিতৈষী সংঘের মাধ্যমে প্রবীণদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। পরিবারের একঘেয়েমি পরিবেশ থেকে বের হয়ে তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। সংগঠনটির কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি নিজের জেলাতেও প্রবীণদের নিয়ে এ ধরনের সংগঠন গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পরে সদস্যদের প্রস্তাব ও আলোচনার ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে এ. জেড. এ. সালেহ ফারুককে সভাপতি, চৌধুরী মো. মাসুমকে সহ-সভাপতি, মনির হোসেন কামালকে সাধারণ সম্পাদক এবং মো. ইব্রাহীম মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

 আতিকুর রহমান 

 বরগুনা জেলা 

לא נמצאו הערות


News Card Generator