যশোরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
****

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা গ্রামের কেবি ইটভাটা ও গিলাপোল এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান ওরফে শাহিন হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছিটকে পড়ে দুই আরোহীই গুরুতর আহত হন।

স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত তোফাজ্জেল হোসেনকে উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে এবং ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator