শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে | আই নিউজ বিডি

শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে নিখোঁজের এক মাস পর ইকরামুল কবির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইকরামুল বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদ..
Eidok-এ শেয়ার
শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে
ছবি: সংগৃহীত

গত ৮ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছিল না। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং তিনজনকে আটক করে। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, শনিবার বিকেলে একটি বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে কংক্রিটের পুরু ঢালাইয়ের নিচ থেকে ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ইকরামুলের স্ত্রী মুন্নি আক্তার এবং তার সহযোগীরা। অভিযোগ উঠেছে, মুন্নি কৌশলে ইকরামুলকে বিয়ে করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এবং আরও টাকা ও জমির দাবিতে তাকে অপহরণ করান। গত ১৪ মে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে গোয়ালঘরে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করলেও প্রধান আসামি কাদের এখনো পলাতক রয়েছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রেরক: জাকির হোসেন, শার্শা,যশোর।।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views