শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে | আই নিউজ বিডি

শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে নিখোঁজের এক মাস পর ইকরামুল কবির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইকরামুল বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদ..
Eidok-এ শেয়ার
শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ পুঁতে রাখা হয়েছিল গোয়ালঘরে
ছবি: সংগৃহীত

গত ৮ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছিল না। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং তিনজনকে আটক করে। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, শনিবার বিকেলে একটি বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে কংক্রিটের পুরু ঢালাইয়ের নিচ থেকে ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ইকরামুলের স্ত্রী মুন্নি আক্তার এবং তার সহযোগীরা। অভিযোগ উঠেছে, মুন্নি কৌশলে ইকরামুলকে বিয়ে করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এবং আরও টাকা ও জমির দাবিতে তাকে অপহরণ করান। গত ১৪ মে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে গোয়ালঘরে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করলেও প্রধান আসামি কাদের এখনো পলাতক রয়েছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রেরক: জাকির হোসেন, শার্শা,যশোর।।

注释 0

没有找到评论

相关文章

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 76 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান (Simplified): 犯罪 দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম (Simplified): 犯罪 চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন (Simplified): 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ (Simplified): 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views