এসএসসি ৯৭ এর ব্যাচভিত্তিক ফেসবুক সংগঠন "ব্যাচ ৯৭নারায়ণগঞ্জ" এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ মে) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্কুল প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর আহ্বায়ক সুমন ইসলাম জিতুর সভাপতিত্বে, ২০২৪-২৬ সেশনের এর বিভিন্ন কার্যক্রমের তথ্যাদি তুলে ধরেন বিগত কমিটির সভাপতি ডা. ফরহাদ আহম্মেদ জেনিথ।
এসময় উপস্থিত সকল স্কুল প্রতিনিধিদের ভোটে গণবিদ্যা নিকেতন হাই স্কুলের সুমন ইসলাম জিতুকে সভাপতি এবং ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের আহমেদ হোসেন সজিবকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২৬-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
Application « Eye News BD »
commentaires 0