গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা ধরা জাল বিতরণ | আই নিউজ বিডি

গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা ধরা জাল বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়েছে।..
Condividi su Eidok
গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা ধরা জাল বিতরণ
Foto: archivio

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও জাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নূরুল হক নুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসাইন মুন্সি।
এসময় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,  জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ করা হয়।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Agricoltura-Economia e Commercio বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 52 Views মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর Agricoltura-Economia e Commercio মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর 52 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Agricoltura-Economia e Commercio বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 81 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Agricoltura-Economia e Commercio আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 78 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Agricoltura-Economia e Commercio আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 102 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Agricoltura-Economia e Commercio দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 161 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Agricoltura-Economia e Commercio সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 125 Views