বরগুনা প্রেসক্লাবে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা প্রেসক্লাবে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আতিকুর রহমান ইশতি, বরগুনা: বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনা প্রেসক্লাবে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

বরগুনা প্রেসক্লাবে জেলা পরিষদগত বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, “বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। জেলা পরিষদের সম্পদ জনগণের সম্পদ। এসব সম্পদের সুষ্ঠু সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জেলার উন্নয়ন নিশ্চিত করা হবে।”

 

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল নায়েব, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল ও সোহেল হাফিজ।

 

উক্ত সভা পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন, বেকারত্ব, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশগত নানা সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে সম্ভাবনাময় পর্যটন খাত, মৎস্যসম্পদ ও কৃষিভিত্তিক উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Notizie del distretto সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 65 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Notizie del distretto আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Notizie del distretto সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Notizie del distretto দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Notizie del distretto গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notizie del distretto বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views