শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড… | আই নিউজ বিডি

শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড ক্রিসেন্ট দিবস পালন নিয়ে সমালোচনার ঝড়

সারা বিশ্বে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা Henry Dunant–এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়ে থাকে। দীর্ঘদিনের এই আন্তর্জাতিক ঐতিহ্য অনুযায়..
Eidok-এ শেয়ার
শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড ক্রিসেন্ট দিবস পালন নিয়ে সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

তবে এবার আন্তর্জাতিকভাবে ৮ মে দিবসটি পালনের প্রস্তুতি চললেও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭ মে প্রতিষ্ঠাবার্ষিকী ও দিবস পালনের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, প্রতিষ্ঠাতার প্রকৃত জন্মদিন ৮ মে হওয়া সত্ত্বেও একদিন আগে দিবস পালন করা ইতিহাস, ঐতিহ্য ও আন্তর্জাতিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

 

সমালোচকরা দাবি করেন, এমন সিদ্ধান্ত সংগঠনের ভাবমূর্তি ও আন্তর্জাতিক ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে “অযৌক্তিক” ও “দায়িত্বহীন সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন।

 

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে অফিস কার্যক্রম পরিচালনা এড়াতেই ৮ মের পরিবর্তে ৭ মে দিবসটি পালন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রেড ক্রিসেন্টের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়।

 

রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক জানান, দিবস পালনের তারিখ পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ মে’র পরিবর্তে ৭ মে আয়োজন করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ ই মে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন মানবতাবাদী নেতা Henry Dunant। তাঁর জন্মদিনকে স্মরণ করেই বিশ্বব্যাপী প্রতি বছর ৮ ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়ে আসছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimine নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 55 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimine দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 39 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimine দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 76 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimine সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 63 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crimine ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crimine শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Crimine চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views