শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড… | আই নিউজ বিডি

শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড ক্রিসেন্ট দিবস পালন নিয়ে সমালোচনার ঝড়

সারা বিশ্বে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা Henry Dunant–এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়ে থাকে। দীর্ঘদিনের এই আন্তর্জাতিক ঐতিহ্য অনুযায়..
Eidok-এ শেয়ার
শুক্রবার ছুটির দিনে অফিসে না আসতে চাওয়ায় ৮ ই মে এর বদলে ৭ মে রেড ক্রিসেন্ট দিবস পালন নিয়ে সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

তবে এবার আন্তর্জাতিকভাবে ৮ মে দিবসটি পালনের প্রস্তুতি চললেও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭ মে প্রতিষ্ঠাবার্ষিকী ও দিবস পালনের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, প্রতিষ্ঠাতার প্রকৃত জন্মদিন ৮ মে হওয়া সত্ত্বেও একদিন আগে দিবস পালন করা ইতিহাস, ঐতিহ্য ও আন্তর্জাতিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

 

সমালোচকরা দাবি করেন, এমন সিদ্ধান্ত সংগঠনের ভাবমূর্তি ও আন্তর্জাতিক ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে “অযৌক্তিক” ও “দায়িত্বহীন সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন।

 

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে অফিস কার্যক্রম পরিচালনা এড়াতেই ৮ মের পরিবর্তে ৭ মে দিবসটি পালন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রেড ক্রিসেন্টের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়।

 

রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক জানান, দিবস পালনের তারিখ পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ মে’র পরিবর্তে ৭ মে আয়োজন করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ ই মে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন মানবতাবাদী নেতা Henry Dunant। তাঁর জন্মদিনকে স্মরণ করেই বিশ্বব্যাপী প্রতি বছর ৮ ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়ে আসছে।

注释 0

没有找到评论

相关文章

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 55 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 39 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 76 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 63 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর (Simplified): 犯罪 ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা (Simplified): 犯罪 শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ (Simplified): 犯罪 চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views