ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায়… | আই নিউজ বিডি

বরগুনা

ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায় মানববন্ধন

বরগুনার পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

বুধবার (৬ মে) সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে ও বরগুনা প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচির আয়োজন করে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় আরিফ রহমানকে লক্ষ্য করে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফ রহমানসহ বনবিভাগের দুই কর্মকর্তা—নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওন এবং সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে মানববন্ধন করে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা অ্যানিমেল লাভার্সের সভাপতি হোসনেয়ারা ছবি, ‘সবুজ বরগুনা’র প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান, ‘ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া, সাংবাদিক শাহ আলী এবং ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সভাপতি অলিউল্লাহ আল আমিন।

বক্তারা বলেন, তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভ সন্ধ্যা এলাকাসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবেশকর্মী ও সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ضلع کی خبریں সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 51 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা ضلع کی خبریں আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ضلع کی خبریں সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন ضلع کی خبریں চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন ضلع کی خبریں দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ضلع کی خبریں গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ضلع کی خبریں বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views