দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। ..
I-share sa Eidok
দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ
Larawan: kuha mula sa arkibo

 

 

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে। চার সন্তানের মধ্যে সে সবার ছোট ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধান পাকার পর কৃষকেরা ধান কেটে ঘরে তুলেছেন। এ সময় খাবারের সন্ধানে বন্য হাতি প্রায়ই কৃষকদের ফসলের মাঠে নেমে ক্ষতি করছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা নিপশন নকরেক বলেন, আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ রেঞ্জের দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক বলেন, ঘটনাটি জানার পর তিনি সরেজমিনে গিয়েছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

তিনি আরও জানান, ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায় এবং বর্তমানে তিনটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে। একা পেয়ে প্রান্তকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত   উপজেলা নির্বাহী কর্মকর্তা   মো. মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Iba pa বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Iba pa নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 Views