জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান

****
Eidokでシェア
জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান
写真:提供

জয়পুরহাট সদর উপজেলাধীন বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ৪ বছর ধরে আইনী লড়াইয়ে শেষে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।


গত ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বম্বু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল মার্কা) আতাউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন (নৌকা মার্কা) তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম মোল্লা।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর আতারউর রহমানকে ১২১ ভোটে পরাজিত দেখিয়ে সামছুল আলম মোল্লাকে বিজয়ী ঘোষনা করা হয়। এরপর নির্বাচনী ফলাফলের বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আতাউর রহমান বাদি হয়ে নির্বাচন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় মামলা চালানোর পর উচ্চ আদালতের নির্দেশে পূর্বের ফলাফল অবৈধ ঘোষণা করে আতাউর রহমানের পক্ষে রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্বের আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি নির্বাচন ট্রাইব্যুনালের রায়ও বহাল রাখা হয়েছে।এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলবার (০৫মে) দুপুরে এ উপলক্ষে বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত সভায় বলেন, মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের এই রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি।আমি গত মাসের ৩০ শে এপ্রিল শপথ গ্রহণ করেছি এবং আনুষ্ঠানিকভাবে জনগণকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্বভার পালণ করছি। এই ইউনিয়ন বাসির উদ্দেশ্যে আমার বার্তা সততা, নিষ্ঠা ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিত্বে দায়িত্ব পালন করবো।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views