ভালুকায় ঈদ-উল-আযহা উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।..
Compartir en Eidok
ভালুকায় ঈদ-উল-আযহা উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত
Foto: archivo

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শিল্পাঞ্চলের কারখানাসমূহে শ্রম পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফিরোজ হোসেন। 

সভায় শ্রমিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।

বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, কর্মপরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কারখানাগুলোতে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, ঈদের আগে সময়মতো বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানানো হয়।

উপজেলা প্রশাসন, ভালুকা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে এ সভার আয়োজন করে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 11 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 17 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 27 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 25 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 42 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Noticias del distrito কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 22 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Noticias del distrito চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views