খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে খানসামা ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

نظری یافت نشد


News Card Generator