দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত..
দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত..
ছবি: সংগৃহীত
শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে..

 

 নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিরার রাতে সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা,  শিক্ষক, কবি, সাহিত্যক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের  অংশগ্রহণে আলোচনা সভা হয়৷ 

আলোচনা সভায়  সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈকত সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তি যোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,ঢাকাস্থ্  সুসং সমিতির সভাপতি  এম.রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী,  সাংবাদিক মামুন রনবীর,দিলোয়ার হোসেন তালুকদার, পলাশ সাহা,   মোরশেদ আলম, শাহীন প্রমুখ। 


আমন্ত্রিত অতিথিরা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।

نظری یافت نشد


News Card Generator