দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল জব্দ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার..
Eidok پر شیئر
দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল জব্দ
تصویر: ماخوذ

 

 গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

সোমবার (৪ মে)সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে, এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬০/১-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় তারা। ধারণা করা হচ্ছে, বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ভারতীয় এসব মাদক ফেন্সিডিল পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জমা করা হবে বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন دیگر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 Views