শাহ্ ফতেহ আলী পরিবহন থেকে  ১৫ শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় যুবক গ্রেফতার  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শাহ্ ফতেহ আলী পরিবহন থেকে  ১৫ শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় যুবক গ্রেফতার  ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
শাহ্ ফতেহ আলী পরিবহন থেকে  ১৫ শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় যুবক গ্রেফতার  ..
শাহ্ ফতেহ আলী পরিবহন থেকে  ১৫ শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় যুবক গ্রেফতার  ..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ 

 

 

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি দল বিশেষ অভিযান চালিয়ে শাহ্ ফতেহ আলী পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৬৩০৭) নামের কোচ যাত্রী ফরিদুল ইসলাম (৪১) দেহ তল্লাশী করে ১ হাজার ৫ শ' পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম (ওরফে) বাবু বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া এলাকার ফজলুর প্রামানিকের ছেলে। 
রবিবার (৩মে) সকাল সাড়ে ৯ টার সময় বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা -টু-নওগাঁ অভিমুখী শাহ ফতেহ আলী পরিবহন নামের কোচ থামিয়ে যাত্রী ফরিদুল ইসলামের দেহ তল্লাশী করে তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় ১৫শ' পিস ইয়াবা পাচারকালে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহাজানপুর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator