পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ..
পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ..
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ..

পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ২২ জন কে ১১ লাখ টাকার চেক বিতরণ 
মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ২২ জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাওউনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোগী ও তাদের স্বজনরা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মশিউর রহমান জানান, তালিকাভুক্ত রোগীদের মধ্যে তিনজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যদের সহানুভূতিস্বরূপ এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, এ ধরনের আর্থিক সহায়তা অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়ক ভূমিকা রাখবে এবং সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator