পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা… | আই নিউজ বিডি

পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম ‎

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

‎দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যাপক পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট এর স..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম  ‎
ছবি: সংগৃহীত

গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করছেন। পাশাপাশি বাজারসহ জনবহুল এলাকায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট এর সাবেক বিভাগীয় প্রধান দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ মো. সালমান, সদস্য সাকিল আহমেদ, আয়েশা সিদ্দিকা, ফারিয়া, আল আমিন প্রমুখ।

‎যুব রেড ক্রিসেন্ট-এর সদস্যরা জানান, টিকাদান কার্যক্রম শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা। প্রতিটি বাড়িতে গিয়ে সচেতনতা তৈরি, হ্যান্ডবিল বিতরণ এবং টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাচ্ছেন তারা।

‎তারা আরও বলেন, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষার জন্য টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই অভিভাবকদের উচিত নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করা।

‎পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম খোকন বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার প্রতিটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Balita sa Distrito সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 66 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Balita sa Distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Balita sa Distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Balita sa Distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Balita sa Distrito দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Balita sa Distrito গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views