শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু | আই নিউজ বিডি

শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু

বাগেরহাটের শরণখোলায় বুধবার ঝড়বৃষ্টির সময় গোয়ালঘরসহ একাধিক স্থানের বজ্রপাতে চারটি গরু মারা গেছে। উপজেলার উত্তর কদমতলা, ধানসাগর রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু
ছবি: সংগৃহীত

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। একই দিন বিকেলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের একটি, ধানসাগর রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহীদুল হাওলাদারের একটি গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা গেছে।

গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন  কোরবানীর হাটে  বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে । ঝড় বৃষ্টির কারণে ৯  ঘন্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরে সন্ধ্যা সাতটায় পুনঃ বিদ্যুৎ সরবারহ শুরু হয় ।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ İlçe Haberleri ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার İlçe Haberleri সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু İlçe Haberleri চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা İlçe Haberleri চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ İlçe Haberleri চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার İlçe Haberleri ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত İlçe Haberleri সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views