শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু | আই নিউজ বিডি

শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু

বাগেরহাটের শরণখোলায় বুধবার ঝড়বৃষ্টির সময় গোয়ালঘরসহ একাধিক স্থানের বজ্রপাতে চারটি গরু মারা গেছে। উপজেলার উত্তর কদমতলা, ধানসাগর রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু
ছবি: সংগৃহীত

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। একই দিন বিকেলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের একটি, ধানসাগর রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহীদুল হাওলাদারের একটি গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা গেছে।

গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন  কোরবানীর হাটে  বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে । ঝড় বৃষ্টির কারণে ৯  ঘন্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরে সন্ধ্যা সাতটায় পুনঃ বিদ্যুৎ সরবারহ শুরু হয় ।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 40 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Berita Kabupaten সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views