প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর | আই নিউজ বিডি

যশোর

প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর

****
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর
ছবি: সংগৃহীত

যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হল সংলগ্ন বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এই উপহার শিশু ও তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল যশোর সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের সময় শিশু আন নাসরকে কোলে নিয়ে দাড়িয়ে থাকা তার মা আফরোজা নাসরিন নীলিমাকে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে আসেন এবং শিশুটির সাথে ছবি তুলে কিছু সময় কাটান।

সেই ঘটনার রেশ ধরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে তার অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন শিশুটির জন্য উপহার পাঠানোর। উপহার হাতে পেয়ে আন নাসরের পিতা সাজেদুর রহমান অপু ও মাতা আফরোজা নাসরিন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একে তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি জানান, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ মমত্ববোধের পরিচয় হিসেবেই এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views