প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর | আই নিউজ বিডি

যশোর

প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর

****
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর
ছবি: সংগৃহীত

যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হল সংলগ্ন বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এই উপহার শিশু ও তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল যশোর সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের সময় শিশু আন নাসরকে কোলে নিয়ে দাড়িয়ে থাকা তার মা আফরোজা নাসরিন নীলিমাকে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে আসেন এবং শিশুটির সাথে ছবি তুলে কিছু সময় কাটান।

সেই ঘটনার রেশ ধরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে তার অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন শিশুটির জন্য উপহার পাঠানোর। উপহার হাতে পেয়ে আন নাসরের পিতা সাজেদুর রহমান অপু ও মাতা আফরোজা নাসরিন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একে তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি জানান, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ মমত্ববোধের পরিচয় হিসেবেই এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politics সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 123 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politics আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politics কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politics যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politics কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politics ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politics গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views