যশোরে সিএসএস'র উদ্যোগে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে সিএসএস'র উদ্যোগে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে সিএসএস'র উদ্যোগে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা..
যশোরে সিএসএস'র উদ্যোগে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা..
ছবি: সংগৃহীত
****

সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর ঝুমঝুমপুর ব্রাঞ্চের আয়োজনে অত্র অফিসে এই ক্যাম্প সম্পন্ন হয়।

সিএসএস'র রিজিওনাল ম্যানেজার মোহম্মদ মফিজুর রহমান জানান, এমএফপি (MFP) কার্যক্রমের আওতাভুক্ত উপকারভোগী শতাধিক মা ও শিশুকে এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে হেলথ চেকআপ, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় কিছু ওষুধও বিতরণ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দিনব্যাপী রোগীদের সেবা দেন ডা. সানজিদা নাহার বহ্নি (এমবিবিএস)।

সেবা প্রদানকালে ডা. সানজিদা নাহার বহ্নি বলেন, সিএসএস'র এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি এই মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দিচ্ছি। এখানে মূলত সুবিধাবঞ্চিত মানুষরা সেবা নিচ্ছেন, পাশাপাশি সকল শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন।

আমরা যথাযথভাবে তাদের ব্যবস্থাপত্র দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সিএসএস'র এই মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই এবং আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সেবা নিতে আসা রোগীরা জানান, এখানে এসে সেবা গ্রহণ করেছি। বিনামূল্যে ওষুধও পেয়েছি। ক্লিনিকে দেখাতে গেলে মোটা অংকের টাকা লাগত, এখানে সেই ঝামেলা নেই। ডাক্তার অনেক সময় নিয়ে যত্ন সহকারে আমাদের দেখছেন। 


মেডিকেল ক্যাম্প চলাকালীন সময় উপস্থিত ছিলেন সিএসএস এর ঝুমঝুমপুর ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর কুমার মন্ডল, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অলক কুমারসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সিএসএসের রিজিওনাল ম্যানেজার মোহম্মদ মফিজুর রহমান আরো বলেন, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যয়ক্রমে সকল ব্র্যাঞ্চে এই কর্মসূচী অব্যহত থাকবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator