নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহানপুর ইট ভাটা সংলগ্ন এালাকা যেন হয়ে উঠেছে মরণফাঁদে। সামান্য বৃষ্টিতে কাদার পিচ্ছিল হয়ে পরেছে প্রায় আধ কিলোমিটার রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের আশপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোতে মাটি নেওয়ার সময় ট্রাক থেকে প্রতিনিয়ত মাটি রাস্তায় পড়ে। দীর্ঘদিন ধরে এই মাটি জমে থাকার পর সাম্প্রতিক বৃষ্টিতে তা পিচ্ছিল কাদায় রূপ নিয়েছে। মোহনপুর এলাকার প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে এখন শুধু কাদা আর কাদা।
সরেজমিনে দেখা গেছে, পিচ্ছিল রাস্তার কারণে মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোট-বড় সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন চালকরা। রাস্তায় কাদা থাকায় ব্রেক করলে চাকা পিছলে যাচ্ছে, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। শুধু যানবাহনই নয়, সাধারণ পথচারীদের জন্য এই রাস্তা দিয়ে হেঁটে চলাই এখন দায় হয়ে পড়েছে। কাদা ছিটে নষ্ট হচ্ছে জামাকাপড়, আবার পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, ইটভাটার মালিকদের খামখেয়ালিপনা এবং রাস্তায় পড়ে থাকা মাটি সময়মতো পরিষ্কার না করায় আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা নরক যন্ত্রণার মতো হয়ে দাঁড়ায়। দ্রুত এই কাদা পরিষ্কার করে রাস্তাটি নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।
কালুখালী উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয়েছে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয়েছে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি