জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ছবি: সংগৃহীত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে আইন সহায়তা মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তারা সবাই জেলা লিগ্যাল এইড কমিটি থেকে বিনামূল্যে আইন সহায়তা পাবেন। এই কমিটি থেকে গত এক বছরে ৬৯৯ টি মামলায় আইনগত সহায়তা প্রদান, ১১২৪টি পরামর্শ, এডিআর প্রি কেইস মামলা দায়ের ৬৯৩টি, এডিআর পোস্ট কেইস ৮৭টি ও আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগিদের ৫০ লাখ টাকার বেশি উত্তোলন করে দেওয়া হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Gesetz-Gericht ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 34 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Gesetz-Gericht তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 33 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Gesetz-Gericht বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 46 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Gesetz-Gericht এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Gesetz-Gericht কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 61 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Gesetz-Gericht দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 93 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি Gesetz-Gericht দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 91 Views