খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি | আই নিউজ বিডি

খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি

দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিয়ে, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি
ছবি: সংগৃহীত

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিজেরা করি’ ও ভূমিহীন সংগঠনের সহযোগিতায় এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা বাল্যবিয়ে না করার শপথ গ্রহণ করে এবং একটি নাটিকা পরিবেশন করে।

এসময় উপস্থিত ছিলেন, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, জমিরউদ্দীন শাহ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জীতেন্দ্র চন্দ্র রায়, গোয়ালডিহি বি.এম. কলেজের প্রভাষক দয়ারাম চন্দ্র রায়, ‘নিজেরা করি’ সংস্থার অঞ্চল সমন্বয়ক শিউলী খাতুন, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকারসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

Comments 0

No comments found

Related News Articles

ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religion and Education ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 94 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Religion and Education জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 251 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion and Education কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 91 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion and Education কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 60 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Religion and Education হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 78 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Religion and Education ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 72 Views কাবার চাবি উদ্ধার থেকে হস্তীবর্ষ , আল্লাহর এক নিপুণ মহাপরিকল্পনা Religion and Education কাবার চাবি উদ্ধার থেকে হস্তীবর্ষ , আল্লাহর এক নিপুণ মহাপরিকল্পনা 162 Views