ইসিতে খারিজ অভিযোগ, বহাল জীবা আমিনার মনোনয়ন | আই নিউজ বিডি

ইসিতে খারিজ অভিযোগ, বহাল জীবা আমিনার মনোনয়ন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ, বহাল জীবা আমিনার মনোনয়ন
Eidok-এ শেয়ার
ইসিতে খারিজ অভিযোগ, বহাল জীবা আমিনার মনোনয়ন
ছবি: সংগৃহীত

 সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দায়ের করা দ্বৈত নাগরিকত্ব, সম্পদের তথ্য গোপন ও একাধিক মামলার অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।


সোমবার নির্বাচন কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবী ব্যারিস্টার হারুন আর রশিদ সাংবাদিকদের জানান, কমিশন অভিযোগগুলো গ্রহণযোগ্য মনে করেনি এবং জীবা আমিনা খানের মনোনয়ন বহাল রেখেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা খানের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন ঢাকার বনানীর বাসিন্দা নাদিম মাহমুদ ও মাসুদ মৃধা। অভিযোগে বলা হয়, তিনি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা সৃষ্টি করে।


এছাড়া নির্বাচনি হলফনামায় স্থাবর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য গোপনের অভিযোগও তোলা হয়। অভিযোগকারীদের দাবি, রাজধানীর গুলশান এলাকার ১০৮ নম্বর রোডে তার নামে সাতটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে কয়েকটি ফ্ল্যাটের বিপরীতে প্রায় ৩২ লাখ টাকারও বেশি হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এসব সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।


অভিযোগপত্রে আরও বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানির পরিচালক হিসেবে জীবা আমিনা খানের নাম রয়েছে। তার বিদেশে বসবাস, ব্যবসায়িক সম্পৃক্ততা এবং জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি বাইগ্যামি, জালিয়াতি, পারিবারিক বিরোধ, সন্তানের অভিভাবকত্ব ও সশস্ত্র হামলাসহ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ও তুলে ধরা হয়।


তবে শুনানিতে অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথিপত্র ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সব দিক পর্যালোচনা শেষে কমিশন অভিযোগ খারিজ করে জীবা আমিনা খানের মনোনয়ন বৈধ ঘোষণা করে।


এদিকে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Bezirksnachrichten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Bezirksnachrichten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Bezirksnachrichten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Bezirksnachrichten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Bezirksnachrichten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views