রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুবের রহমান বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে গবেষণা ও উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) আন্দ্রিয় দ্রং ও হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য রাখেন। বক্তারা ট্রাস্টের চলমান কার্যক্রমের প্রশংসা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও বাস্তব চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে।
পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়..
ছবি: সংগৃহীত
Nessun commento trovato