পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়..
পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও কল্যাণে মতবিনিময়..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, গবেষণামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান নানা সমস্যার সমাধান নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..


রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুবের রহমান বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে গবেষণা ও উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) আন্দ্রিয় দ্রং ও হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য রাখেন। বক্তারা ট্রাস্টের চলমান কার্যক্রমের প্রশংসা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও বাস্তব চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে।

Ingen kommentarer fundet


News Card Generator