কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

****
Condividi su Eidok
কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
Foto: archivio

 

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিলছাড়া গ্রামের ভেন্ডার মোঃ রফিক হোসেনের বাড়িতে ৬-৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বসতঘরের বারান্দার গ্রিল কেটে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

 

ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার করতে পারেননি বলে জানা গেছে।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ Crimine সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 6 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন Crimine সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 127 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Crimine মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Crimine কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Crimine গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crimine চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Crimine সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views