কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

****
分享到 Eidok
কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
图片:来源收集

 

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিলছাড়া গ্রামের ভেন্ডার মোঃ রফিক হোসেনের বাড়িতে ৬-৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বসতঘরের বারান্দার গ্রিল কেটে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

 

ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার করতে পারেননি বলে জানা গেছে।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ (Simplified): 犯罪 সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 6 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন (Simplified): 犯罪 সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 127 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় (Simplified): 犯罪 মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা (Simplified): 犯罪 কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার (Simplified): 犯罪 গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (Simplified): 犯罪 চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views