কুমিল্লায় রতন-এলবিন সিন্ডিকেট সক্রিয় সালাউদ্দিন মোড়ে গোপন কার্যালয় .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় রতন-এলবিন সিন্ডিকেট সক্রিয় সালাউদ্দিন মোড়ে গোপন কার্যালয় ..

Cumilla  avatar   
Cumilla
কুমিল্লায় রতন-এলবিন সিন্ডিকেট সক্রিয় সালাউদ্দিন মোড়ে গোপন কার্যালয় ..
কুমিল্লায় রতন-এলবিন সিন্ডিকেট সক্রিয় সালাউদ্দিন মোড়ে গোপন কার্যালয় ..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে রতন-এলবিন সিন্ডিকেট। সালাউদ্দিন মোড়ে এভারগ্রিন সাফিয়া আনোয়ার টাওয়ারে তাদের গোপন কার্যালয় ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে রক্তাক্ত সহিংসতার অন্যতম হোতা রেজাউল করিম রতন, যিনি কোটি কোটি টাকার মালিক এবং দেশি-বিদেশি অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছেন। তার পুত্র এলবিনের নেতৃত্বে অস্ত্রধারী সিন্ডিকেট সদর আসনের প্রতিটি ওয়ার্ডে সক্রিয় হয়ে উঠছে।  

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি কোতয়ালি মডেল থানা পুলিশ রতনকে গ্রেফতার করলেও অল্প সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন করাচ্ছেন। এভাবে তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়নকে পুনরুজ্জীবিত করছেন। অভিযোগ রয়েছে, যমুনা ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে তিনি নিষিদ্ধ নেতাদের মাঝে বিতরণ করেছেন।  

এদিকে এলবিন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মামলার বাদী ও আহত ভুক্তভোগীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা একত্রিত হলে কুমিল্লায় আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।  

বিশেষ সূত্র দাবি করছে, কুমিল্লার আওয়ামীপন্থী কিছু সাংবাদিক রতনের জামিনের জন্য সক্রিয়ভাবে কাজ করেছে। এর ফলে জামিনের অযোগ্য মামলাগুলো রহস্যজনকভাবে নিম্ন আদালতে অনুমোদিত হচ্ছে। একইসাথে বিএনপি নেতা জামাল খন্দকারের সাথে রতনের উপস্থিতি জনমনে নতুন প্রশ্ন তুলেছে তাহলে কি বিএনপির নেতারাই আওয়ামী লীগকে পুনর্বার শক্তিশালী করছেন।  

জননিরাপত্তা, বিচারিক স্বচ্ছতা ও রাজনৈতিক শুদ্ধতার প্রশ্নে কুমিল্লাবাসী আজ চরম উদ্বেগ ও ক্ষোভে ফুঁসে উঠছে। স্থানীয়রা দাবি করছে, রতন-এলবিনকে দ্রুত গ্রেফতার করে তাদের কাছ থেকে অবৈধ মরননাশক অস্ত্র উদ্ধারের দাবি উঠেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator