ফান্দাউক দরবার শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারের বিরুদ্ধে তাহেরীর তীব্র প্রতিবাদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফান্দাউক দরবার শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারের বিরুদ্ধে তাহেরীর তীব্র প্রতিবাদ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
ফান্দাউক দরবার শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারের বিরুদ্ধে তাহেরীর তীব্র প্রতিবাদ..
ফান্দাউক দরবার শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারের বিরুদ্ধে তাহেরীর তীব্র প্রতিবাদ..
ছবি: সংগৃহীত
****

 

নাহিদ মিয়া:
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ-কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি।
এক বার্তায় তিনি বলেন, একটি সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।

যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গিয়াসউদ্দিন তাহেরি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator