জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল ৫ টার দিকে পাঁচবিবি  উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে নামার পরে তাদের সেখানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ضلع کی خبریں মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 39 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ضلع کی خبریں প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ضلع کی خبریں মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ضلع کی خبریں রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ضلع کی خبریں সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views