জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল ৫ টার দিকে পাঁচবিবি  উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে নামার পরে তাদের সেখানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Bezirksnachrichten অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Bezirksnachrichten মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views