নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা
নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা
ছবি: সংগৃহীত
নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

 

সিপন'রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতিবেশী সুভাষ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিপন কুমার সাহা। এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামে ঘটে। ঘটনার পর থেকে সাংবাদিক রিপন সাহার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার ছেলে এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি রিপন কুমার সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুভাষ সরকারের জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সুভাষ সরকার রিপন সাহার জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক গাছের ডাল কাটতে শুরু করেন।

এ সময় রিপন সাহা বাধা দিলে সুভাষ সরকার ধারালো দা দিয়ে তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। রিপন সাহার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে রিপন সাহা নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator