দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, | আই নিউজ বিডি

দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ,

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

গত সোমবার (২০ এপ্রিল..
Eidok-এ শেয়ার
দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ,
ছবি: সংগৃহীত

 

অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য (জখমী) তার নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত হিসেবে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সুসেন আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 23 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 80 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views