দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, | আই নিউজ বিডি

দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ,

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

গত সোমবার (২০ এপ্রিল..
Eidok-এ শেয়ার
দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ,
ছবি: সংগৃহীত

 

অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য (জখমী) তার নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত হিসেবে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সুসেন আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views